এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

Uncategorized অর্থ বাণিজ্য আন্তর্জাতিক খেলা জাতীয় টেক বাংলাদেশ বিনোদন স্বাস্থ্য

কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খালের পর এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিয়ে উচ্চাভিলাষী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল নিয়ে চুক্তির সাফল্য তুলে ধরতে গিয়ে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনি সমাবেশে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তির প্রশংসা করেন ট্রাম্প। এ সময় উপকূলে অবস্থানরত একটি তেলবাহী জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, জাহাজটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি দেশটি শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভেনেজুয়েলার তেল নিয়ে করা চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে এই তেল সরবরাহের জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল নিয়ে চুক্তি করে ওয়াশিংটন।

তবে চুক্তিটি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না।

ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্য অবশ্য নতুন নয়। এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একই সঙ্গে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া পানামা খালের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। তাঁর এসব বক্তব্যের বিরোধিতা করেছেন সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর নেতারা।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তিকে নিজের সাফল্য হিসেবে তুলে ধরছেন তিনি। এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : দ্য গার্ডিয়ান।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *